Web Analytics

দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং তরুণদের আধুনিক প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে বাগেরহাটে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল-আইটি) উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বিশেষ অতিথি এবং সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা সিপিও রফিকুল ইসলাম জগলু, সরকারি পি.সি. কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশনের চ্যারিটিমূলক কার্যক্রম প্রতিষ্ঠানটিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম এনে দেবে। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়ার আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখবে।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করা হয়।

18 Jul 26 1NOJOR.COM

বাগেরহাটে আধুনিক প্রযুক্তি শিক্ষায় স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্বোধন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।