বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। ইতোমধ্যে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এনটিআরসিএর প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয় যাচাই–বাছাই শেষে অনুমোদন দিলে বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ৭২ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাওয়া যায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের যাচাই শেষে ৬৮ হাজার পদ প্রকৃত শূন্য হিসেবে নিশ্চিত হয়। এসব পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৭ জুন এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এক লাখ ৮২২ শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় এবং পরবর্তীতে প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুতই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের আশা করছে এনটিআরসিএ।
৬৮ হাজার শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তির অনুমতি চেয়েছে এনটিআরসিএ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।