জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, ২০২৬ সালে ১৩০টিরও বেশি দেশের ২০ কোটিরও বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন হবে। সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল ইউনিসেফের নির্বাহী বোর্ডের নিয়মিত অধিবেশনে এ তথ্য জানান। আনাদোলু বার্তা সংস্থার খবরে বলা হয়, রাসেল বলেন, শিশুরা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি এবং তাদের সামনে থাকা চ্যালেঞ্জের পরিমাণ ও জটিলতা ক্রমেই বাড়ছে।
তিনি উল্লেখ করেন, সংঘাত, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বৈষম্য শিশু, পরিবার ও সমাজের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। মানবিক চাহিদা বাড়লেও শিশু ও মাতৃস্বাস্থ্য ইউনিসেফের মূল অগ্রাধিকার হিসেবে রয়ে গেছে। রাসেল আরও জানান, ২০২৫ সালে শিশুদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অপহরণ ও যৌন সহিংসতাসহ গুরুতর সহিংসতার ঘটনা সর্বাধিক রেকর্ড করা হয়েছে।
ইউনিসেফ বর্তমানে ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে এবং জীবন রক্ষাকারী কার্যক্রম টিকিয়ে রাখতে শক্তিশালী অংশীদারত্বের আহ্বান জানিয়েছে।
ইউনিসেফ জানায়, ২০২৬ সালে ১৩০ দেশে ২০ কোটিরও বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।