Web Analytics

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদে গার্মেন্টস কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেবে যাতে একসঙ্গে অতিরিক্ত ভিড় না হয়। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ঈদযাত্রা বিষয়ক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা বা চাঁদাবাজি সহ্য করা হবে না এবং অবৈধভাবে অর্থ আদায়কারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, ঈদের আগে দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বেন, যা বড় চ্যালেঞ্জ। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থা, মালিক-শ্রমিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে রুট পারমিট বাতিল করা হবে।

তিনি আরও বলেন, মহাসড়কে অবৈধ পার্কিং, অস্থায়ী দোকান ও অনুপযোগী যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিআরটিসির অতিরিক্ত বাস প্রস্তুত রাখা হবে।

06 Mar 26 1NOJOR.COM

ঈদে ধাপে ধাপে গার্মেন্টস ছুটি ও নিরাপদ যাত্রায় কঠোর ব্যবস্থা ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।