Web Analytics

স্পেনের সংস্কৃতিমন্ত্রী আর্নেস্ট উর্তাসুন জানিয়েছেন, দেশটির সরকার স্বাধীন বইয়ের দোকানগুলোকে সুরক্ষা দিতে অনলাইন বই বিক্রির ওপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে। বিশ্ব বই দিবসে (২৩ এপ্রিল) ক্যাডেনা এসইআর রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বই কেনার ক্ষেত্রে ন্যূনতম ডেলিভারি চার্জ নিতে বাধ্য করার প্রস্তাব করা হয়েছে, যাতে ফ্রি শিপিং বন্ধ করা যায়। তিনি উল্লেখ করেন, ফ্রান্সে ইতোমধ্যেই এ ধরনের নিয়ম চালু আছে, যেখানে ৩৫ ইউরোর কম মূল্যের অনলাইন বই কেনায় অন্তত ৩ ইউরো ডেলিভারি ফি দিতে হয়।

উর্তাসুন বলেন, স্পেনজুড়ে হাজারো ছোট বইয়ের দোকান টিকে থাকার সংকটে রয়েছে, যেগুলো কেবল দোকান নয়, সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করে। তিনি জানান, সরকার ইতোমধ্যে এসব দোকানকে সরাসরি সহায়তা দিয়ে থাকে। অনলাইন কেনাকাটার তুলনায় ছোট দোকান থেকে বই কেনার অভিজ্ঞতা ভিন্ন, যেখানে ক্রেতারা বিক্রেতার সঙ্গে আলোচনা ও পরামর্শ নিতে পারেন।

তিনি আরও জানান, কোভিড-১৯ মহামারির পর থেকে স্পেনে বই পড়ার প্রবণতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে নারী ও তরুণদের মধ্যে। কাতালোনিয়ায় ‘সান্ত জর্দি’ হিসেবে উদযাপিত বিশ্ব বই দিবস পাঠাভ্যাস বাড়ানো ও প্রকাশনা শিল্পকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

24 Apr 26 1NOJOR.COM

ছোট বইয়ের দোকান রক্ষায় অনলাইন বই বিক্রিতে ডেলিভারি ফি আরোপের চিন্তা স্পেনের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।