চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামের এক দুবাইগামী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে বহির্গমন লাউঞ্জে তল্লাশির সময় তাকে আটক করা হয়। উদ্ধার করা দিরহাম ও রিয়ালের মোট মূল্য প্রায় ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৭ টাকা। আবু বক্কর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানের দুবাইগামী ফ্লাইট বিইজি১৪৭-এর যাত্রী ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে তার ব্যাগ ও শরীর তল্লাশি করে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দিরহাম এবং ৪ হাজার ৭৯০ রিয়াল উদ্ধার করা হয়। বৈধ কোনো কাগজপত্র ছাড়া এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামে দুবাইগামী যাত্রীর কাছ থেকে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।