Web Analytics

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ প্রতিষ্ঠার পর প্রথমবার বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের শর্তহীন অ্যাক্রেডিটেশন পেয়েছে। পাঁচ বছরের এ স্বীকৃতি ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। ১৫ জুলাই আইএবি রুয়েটের রেজিস্ট্রারকে পাঠানো চিঠিতে বিষয়টি জানায়। স্থাপত্য শিক্ষা বোর্ডের সর্বসম্মত সুপারিশের পর আইএবির ২৬তম নির্বাহী পরিষদ এটি অনুমোদন দেয়।

২০১৩ সালে প্রতিষ্ঠিত বিভাগটি আইএবির স্থাপত্য শিক্ষা বোর্ড নির্ধারিত প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। এ স্বীকৃতির মাধ্যমে রুয়েট দেশের স্বীকৃত স্থাপত্য শিক্ষা কার্যক্রমের তালিকায় যুক্ত হলো। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আগে বুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি ও চুয়েটের স্থাপত্য শিক্ষা কার্যক্রম আইএবি অ্যাক্রেডিটেশন পেয়েছিল।

আইএবি বাংলাদেশের স্থপতিদের পেশাগত সংগঠন; পেশাগত স্থাপত্যচর্চা এবং ভবনের নকশা বা স্থাপত্য পরিকল্পনায় স্থপতি হিসেবে স্বাক্ষরের ক্ষেত্রে এর সদস্যপদ গুরুত্বপূর্ণ। রুয়েটের স্বীকৃত কার্যক্রম থেকে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরে আইএবির সদস্যপদের সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা ও পেশাগত কার্যক্রমে অংশগ্রহণ এবং আর্ক্যাশিয়াসহ আন্তর্জাতিক স্থাপত্য অঙ্গনের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ সহজতর হবে।

20 Aug 26 1NOJOR.COM

রুয়েটের স্থাপত্য বিভাগ পাঁচ বছরের শর্তহীন আইএবি অ্যাক্রেডিটেশন পেল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।