ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
চরমোনাই পীর বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও সফল আইনজীবী। তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন এবং ফ্যাসিবাদের আমলে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অন্য বিবৃতিতে তিনি শেখ হামাদকে আধুনিক কাতারের স্থপতি হিসেবে উল্লেখ করে বলেন, তার শাসনামলে কাতার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। তিনি বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ক উন্নয়নে শেখ হামাদের অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে কাতারবাসীর প্রতি সমবেদনা জানান।
জমির উদ্দিন সরকার ও কাতারের সাবেক আমিরের মৃত্যুতে চরমোনাই পীরের শোক প্রকাশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।