নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের সমালোচনা করে বলেছেন, এতে বৈষম্য দূরীকরণ, শিল্প ও গ্যাস সংকট নিরসন, আর্থিক, প্রশাসনিক ও বিচারব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের কোনো দিকনির্দেশনা নেই। তিনি রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ‘জনতুষ্টিমূলক বাজেটের সালতামামি; কল্যাণরাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৬–২৭’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব মন্তব্য করেন।
মান্না বলেন, এবারের বাজেটে মধ্যবিত্ত ও গরিবদের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেই এবং সংস্কার ছাড়া কেবল কথার ফুলঝুরি দিয়ে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, রাজস্ব ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ না নিলে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়বে। এছাড়া তিনি জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের মানোন্নয়নের আহ্বান জানান, যাতে বাজেট নিয়ে গঠনমূলক আলোচনা সম্ভব হয়।
সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, গবেষক আলতাফ পারভেজ, অধ্যাপক ড. আরিফুর রহমান ও সাংবাদিক হাসান মামুন।
মান্না বললেন, বাজেটে বৈষম্য ও সংস্কার বিষয়ে দিকনির্দেশনা অনুপস্থিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।