Web Analytics

দেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৩৮ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সন্দেহজনক হামে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সন্দেহজনক হামে মারা যাওয়া দুইজনের একজন ময়মনসিংহ বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে নিশ্চিত হামজনিত মৃত্যুর কোনো ঘটনা রেকর্ড হয়নি। হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৯ জন।

নতুন নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭ জন, সিলেটে ৩০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং রংপুরে দুইজন রয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ৩৭৪ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক রোগী ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন, সন্দেহজনক হামে মৃত্যু ১ হাজার ২৫৮ জন এবং নিশ্চিত হামজনিত মৃত্যু ১০৫ জন।

25 Nov 26 1NOJOR.COM

২৪ ঘণ্টায় দেশে ৭৪ জনের হাম শনাক্ত, সন্দেহজনক হামে দুইজনের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।