Web Analytics

বগুড়া শহর ও আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজের কারণে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ থাকবে। সাসেক-২ প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণ কাজের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

টাই-ইন কাজটি বগুড়া ডিআরএসের সঙ্গে সংযুক্ত থাকায় এই সময়ের মধ্যে বগুড়া নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিক—সব শ্রেণির গ্রাহক এই বন্ধের আওতায় পড়বে।

পিজিসিএল জানিয়েছে, বনানী, তিনমাথা মোড়, শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, বগুড়া জাহাঙ্গীরনাবাদ ক্যান্টনমেন্ট, পল্লীবিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পিজিসিবি, জিটিসিএল ও অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি স্থানে টাই-ইন কাজ সম্পন্ন করা হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

08 Jul 26 1NOJOR.COM

রক্ষণাবেক্ষণ ও টাই-ইন কাজের জন্য বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।