Web Analytics

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। রোববার দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী নতুন তারিখ দেন। শুনানির জন্য কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী সুমন হোসাইন বলেন, আনিসুল হকের নামে একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ছিল। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ওই পিস্তলের কাগজপত্র হারিয়ে যায় এবং এখন সেগুলোর ডুপ্লিকেট কপি সংগ্রহের চেষ্টা চলছে। কাগজপত্র সংগ্রহ করা না যাওয়ায় সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি এর আগে তিন দফায় পিছিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২৫ আগস্ট ২০২৪ সালের প্রজ্ঞাপনে ব্যক্তিগত নিরাপত্তার জন্য ৬ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। অস্ত্র ও গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ ছিল। পুলিশ বলেছে, আনিসুল হক বা তাঁর প্রতিনিধি অস্ত্র জমা দিয়েছেন কিংবা বনানী থানাকে জানিয়েছেন—এমন তথ্য পাওয়া যায়নি। বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল ২৪ মে অস্ত্র আইনের ১৯(১) ধারায় মামলা করেন।

23 Aug 26 1NOJOR.COM

আনিসুল হকের অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ ২৪ সেপ্টেম্বর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।