ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ মঙ্গলবার এক সম্মেলনে ঘোষণা দেন যে, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার তথাকথিত ‘হলুদ রেখা’ থেকে ইসরাইল এক মিলিমিটারও সরে যাবে না। তিনি বলেন, ইসরাইল কখনোই হামাসকে অস্ত্র বা টানেলসহ অবস্থান করতে দেবে না। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে পূর্ব গাজায় ইসরাইলি বাহিনীর অবস্থানকৃত এলাকাকে ‘হলুদ রেখা’ বলা হয়।
পরিকল্পনার দ্বিতীয় ধাপ, যা গত মাসে শুরু হয়েছে, অনুযায়ী ইসরাইল ধীরে ধীরে সেই রেখা থেকে সরে যাওয়ার কথা ছিল। তবে কাৎজের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত কোনো প্রত্যাহার হবে না। সোমবার ইসরাইলি মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুচস জানান, হামাসকে নিরস্ত্রীকরণের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে, অন্যথায় যুদ্ধ পুনরায় শুরু হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরাইল গাজায় অভিযান চালিয়ে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।
হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সরে না ইসরাইল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।