ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অনির্দিষ্টকাল ধরে চলতে পারে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের উপদেষ্টা ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন। গত সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এর পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেন।
মিলার বলেন, ট্রাম্প শান্তির মানুষ হলেও যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না এবং যুক্তরাষ্ট্রের ওপর খবরদারি সহ্য করবে না। তিনি আরও বলেন, সামরিক অভিযানে ইরানের জ্বালানি অবকাঠামো বহু বছরের জন্য ধ্বংস হতে পারে, তবে যুক্তরাষ্ট্র তা চায় না। ইরান যদি ভুল পথ বেছে নেয়, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য অবরোধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।
আলজাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্যর্থ আলোচনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং অবরোধ ইতিমধ্যে আঞ্চলিক নৌ চলাচলে প্রভাব ফেলছে।
ইসলামাবাদে ব্যর্থ আলোচনার পর ইরানের বন্দর অনির্দিষ্টকালের অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।