Web Analytics

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎ বিভাগের বেসরকারি কর্মী মাসুদ করিম বাবুর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে বুধবার বিকেলে এলাকাবাসী বিক্ষোভ করেছে। তারা গৌরীপুর থানা, বিদ্যুৎ অফিস ও উপজেলা পরিষদ ঘেরাও করে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়া মোড়ে ১১ হাজার ভোল্টেজের তারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিডার শাটডাউন নিশ্চিত করার পরও খুঁটিতে ওঠার পর বাবু বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাবাসী বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে। পরে পুলিশ ও বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের সরিয়ে নেন।

গৌরীপুর থানার ওসি জানান, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

18 Jun 26 1NOJOR.COM

বিদ্যুৎকর্মীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে গৌরীপুরে বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।