Web Analytics

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ ভারতীয় নাগরিক অভিজিৎ দাসকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তাকে আটক করা হয়। ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক রাজিউর রহমান বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ দল আগমনী হলের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে দলটি অভিজিৎকে সন্দেহভাজন হিসেবে আটক করে। নিরপেক্ষ সাক্ষী ও বিমানবন্দরের বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে তার ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। কাপড়ের নিচে লুকানো কুশের পাশাপাশি তিনটি ভারতীয় পোশাক ও শাড়ি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ রেলওয়ে স্টেশনের কুলি বলে পরিচয় দেন। তার দাবি, একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় চোরাচালান চক্র নিম্ন আয়ের মানুষকে ব্যবহার করছে। তার কাছ থেকে ভারতীয় পাসপোর্ট, ২ হাজার ১৬০ রুপি, ৭০ থাই বাথ, স্মার্টফোন ও বোর্ডিং পাস জব্দ করা হয়েছে। বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে।

15 Oct 26 1NOJOR.COM

ঢাকা বিমানবন্দরে ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।