রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও ধনকুবের আলেক্সেই মোরদাশভের সঙ্গে যুক্ত বিলাসবহুল সুপারইয়ট ‘নর্ড’ কঠোর উত্তেজনা ও অবরোধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ১৪২ মিটার দীর্ঘ এই ইয়টটি দুবাই থেকে ওমানের মাসকাটের উদ্দেশে যাত্রা করে সপ্তাহান্তে প্রণালি পাড়ি দেয়, যা বিশ্বজুড়ে তেল ও এলএনজি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।
ইরান সম্প্রতি এই অঞ্চলে নৌচলাচলে কড়াকড়ি আরোপ করেছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে উত্তেজনা বেড়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরে অবরোধের ঘোষণা দেন, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এসবের মধ্যেও রুশ পতাকাবাহী ইয়টটি নিরাপদে ওমানের আল মউজ মেরিনায় পৌঁছায়, যা সাম্প্রতিক সময়ে এই পথে চলাচল করা অল্প কয়েকটি ব্যক্তিগত জাহাজের একটি।
মোরদাশভ পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকলেও তার সম্পদ, বিশেষ করে এই ইয়ট, সম্পূর্ণভাবে জব্দ করা হয়নি। তিনি নিজে ইয়টটিতে ছিলেন কি না, তা নিশ্চিত নয়।
অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি অতিক্রম করল রুশ ধনকুবেরের বিলাসবহুল ইয়ট
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।