Web Analytics

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, সিলেটে একদিনে অন্তত ৫০ হাজার মানুষ খাল খনন কার্যক্রমে অংশ নেবে এবং ১০ লাখ গাছ রোপণ করা হবে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে কোন খাল কোথায় খনন ও কোথায় বৃক্ষরোপণ হবে তা নির্ধারণ করতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সভায় তিনি এ তথ্য জানান। সভাটি অনুষ্ঠিত হয় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে।

সভায় প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের কল্যাণে সরকার এ কর্মসূচি হাতে নিয়েছে যা নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ। তিনি বলেন, জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ ছাড়া এ ধরনের উদ্যোগ সফল করা সম্ভব নয় এবং কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। সভায় সংসদ সদস্য এমএ মালিক ও মুফতি আবুল হাসানও বক্তব্য রাখেন।

২০২৬ সালের ১৬ মার্চ শুরু হওয়া এ কর্মসূচির লক্ষ্য কৃষিজমিতে সেচব্যবস্থা উন্নয়ন, বন্যা ও জলাবদ্ধতা দূরীকরণ এবং জলাশয় পুনরুদ্ধার। আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

11 May 26 1NOJOR.COM

সিলেটে ৫০ হাজার মানুষ খাল খননে অংশ নেবে, রোপণ হবে ১০ লাখ গাছ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।