Web Analytics

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে। রোববার, ৯ আগস্ট বেলা সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীরের বাসায় অনুষ্ঠিত জোটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থিতার ঘোষণা দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ অংশ নেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন এমডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, এনসিপির নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারী।

এর আগে শনিবার, ৮ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরদিন ১১ দলীয় জোটের বৈঠকে কর্নেল অলি আহমদকে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

09 Aug 26 1NOJOR.COM

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।