Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। শনিবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি বলেন, সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না। তিনি অনিয়মিত কাজ চললে টার্মিনেশন বা সাসপেনশনের মতো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মোহাম্মদ ইফতেখারুল ইসলাম এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রী হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে রোগীদের সমস্যা শোনেন এবং রান্নাঘর, টয়লেট, স্টোররুম ও অপারেশন থিয়েটার পরিদর্শন করেন।

পরে হাসপাতালের সামনে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন মন্ত্রী। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নরমাল ডেলিভারি সেবা না থাকায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক সিলগালা করা হয়। পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক সেন্টার বন্ধ ঘোষণা করে সাত দিনের মধ্যে কাগজপত্র দেখাতে বলা হয়েছে। তিনি পুরোনো ক্ষতিগ্রস্ত হাসপাতাল ভবন অপসারণ ও সিজারিয়ান কার্যক্রম পুনরায় শুরুর আশ্বাসও দেন।

02 Aug 26 1NOJOR.COM

ভেদরগঞ্জে অনিয়মের অভিযোগে একটি ক্লিনিক সিলগালা, আরেকটি সাত দিনের জন্য বন্ধ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।