Web Analytics

জাতীয় যুবশক্তির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাদাত খন্দকার মঞ্জু। সংগঠনের প্রথম জাতীয় কাউন্সিলে নয়জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ওই কাউন্সিলে তারিকুল ইসলাম সভাপতি, ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক এবং রিফাত রশিদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

অন্য বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা হলেন সাইদুজ্জামান বাবু (রংপুর), আবু সুফিয়ান (কুমিল্লা), ইমনদোজ্জা আহমেদ (সিলেট), ইফতেখার সরকার শাওন (রাজশাহী), মাহমুদুল হাসান রাকিব (ময়মনসিংহ), নাজমুল হক (খুলনা), জুনায়েদ জিতু (ফরিদপুর) ও ইরফাত ইব্রাহীম (চট্টগ্রাম)। এছাড়া বেশ কয়েকজন সহ-সাংগঠনিক সম্পাদকও নির্বাচিত হন।

ভোলা জেলার সাবেক কেন্দ্রীয় সংগঠক মঞ্জু জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির তেজগাঁও থানার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও পুনর্গঠনের মাধ্যমে সংগঠনের তৃণমূল শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

27 Apr 26 1NOJOR.COM

শাহাদাত খন্দকার মঞ্জু জাতীয় যুবশক্তির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।