বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনে অভিযান চালিয়ে ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাতে দাকোপ উপজেলার আদাচাই ফরেস্ট অফিসসংলগ্ন কালীর খাল এলাকায় ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় দুটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবনের সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালিত হচ্ছে।
এই অভিযান সরকারের সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমন ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে অস্ত্রসহ সুন্দরবনের ডাকাত মেজ জাহাঙ্গীর আটক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।