Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, এই অব্যাহতি ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

বর্তমান ভ্যাট আইনে শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান থাকলেও ২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেল চালুর পর থেকে তা কার্যকর হয়নি। ২০২৪ সালের জুলাইয়ে এনবিআর ভ্যাট আরোপের চেষ্টা করলেও যাত্রীদের প্রতিবাদ ও সরকারি হস্তক্ষেপে তা স্থগিত হয়। পরবর্তীতে এনবিআর বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি বাড়িয়ে সর্বশেষ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বহাল রেখেছিল।

নতুন প্রস্তাবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় এবং সাধারণ ট্রেনে বিনামূল্যে যাতায়াতের সুবিধা রাখা হয়েছে। সরকার ছয়টি মেট্রোরেল লাইন ও মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্কসহ আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও জানিয়েছে।

12 Jun 26 1NOJOR.COM

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।