Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত দুই দিনে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা ইতিবাচক ও ফলপ্রসূ মনে হয়েছে। এই আলোচনার অগ্রগতি বিবেচনায় প্রতিরক্ষা বিভাগকে সাময়িকভাবে হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরে বলা হয়, ভবিষ্যৎ সিদ্ধান্ত চলমান আলোচনার সফলতার ওপর নির্ভর করবে। বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর প্রণালিটি আংশিকভাবে বন্ধ হয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়।

প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারে ট্রাম্প প্রশাসন উদ্যোগ নিচ্ছে। এর আগে তিনি ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালি খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন, না হলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দেন। ইরান পাল্টা হুমকি দেয় যে, হামলা হলে তারা পুরো প্রণালি বন্ধ করে দেবে এবং প্রয়োজন হলে নৌ-মাইন মোতায়েন করবে।

23 Mar 26 1NOJOR.COM

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখলেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।