Web Analytics

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা একযোগে এ অভিযান চালান। সর্বশেষ অভিযানের পর সাত দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮১১ জনে।

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কার্যক্রমটি পরিচালিত হয়। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়েছে। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধে না জড়ায়, সে জন্য নিয়মিত অভিযান চলছে। একই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও কঠোর নজরদারি রয়েছে। কিশোর গ্যাং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

16 Oct 26 1NOJOR.COM

কুমিল্লায় আরও ৫১৯ আটক, সাত দফার অভিযানে মোট ২৮১১ জন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।