Web Analytics

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এনামুল হককে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। তাঁর এই নিয়োগ ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে। কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি ব্যাংকটির নেতৃত্বে এসেছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ডে ২৫ বছরের কর্মজীবনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালনের মাধ্যমে এনামুল হক স্থানীয় করপোরেট, কমোডিটি ট্রেডিং ও এগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস খাতে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট সম্পর্ক পরিচালনা এবং বিভিন্ন খাতে বহুমাত্রিক ব্যবসায়িক লেনদেনে নেতৃত্ব দিয়েছেন।

সিইও হওয়ার আগে তিনি ব্যাংকটির কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার ছিলেন। এ সময় তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্য, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক সংস্থার নীতি ও নির্দেশিকা পালনে ভূমিকা রাখেন। তাঁর অগ্রাধিকার হবে আন্তর্জাতিক সংযোগ ও সক্ষমতার কার্যকর ব্যবহার, ক্লায়েন্ট ও নিয়ন্ত্রকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদার করা এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে ব্যাংকটির অবস্থান আরও সুদৃঢ় করা। তিনি ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত এফবিসিসিআইয়ের ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড বন্ডবিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ার ছিলেন।

02 Sep 26 1NOJOR.COM

১ সেপ্টেম্বর ২০২৬ থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও হলেন এনামুল হক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।