Web Analytics

বাংলাদেশসহ ১৩টি দেশ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের জাহাজে ইসরাইলি বাহিনীর হামলা ও কর্মীদের অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইসরাইলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। ৩০ এপ্রিল গ্রীস উপকূলের কাছে আন্তর্জাতিক পানিসীমায় এই অভিযান চালায় ইসরাইলি সামরিক বাহিনী।

বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কলম্বিয়া, জর্ডান, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মৌরিতানিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্পেন বিবৃতিতে স্বাক্ষর করে। তারা এই হামলা ও অপহরণকে আন্তর্জাতিক পানিসীমায় সাধারণ নাগরিকদের ওপর চালানো বেআইনি কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। বিবৃতিতে বলা হয়, গাজায় মানবিক বিপর্যয় তুলে ধরতে ও সাহায্য পৌঁছে দিতে এটি ছিল একটি শান্তিপূর্ণ বেসামরিক উদ্যোগ।

দেশগুলো আটক কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের অবিলম্বে মুক্তি দাবি করেছে এবং আন্তর্জাতিক আইন রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

07 May 26 1NOJOR.COM

গাজাগামী ত্রাণজাহাজে ইসরাইলি হামলার ঘটনায় ১৩ দেশের তীব্র নিন্দা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।