টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঝিনাই নদীর থলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুরের হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুরের সাজ্জাদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক একটি নৌকা নিয়ে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে যান। ফেরার পথে নৌকাটি ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং চারজন চিকিৎসাধীন রয়েছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক জানান, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।
মির্জাপুরে নৌকা বিদ্যুতের তারে ছুঁইয়ে দুই যুবকের মৃত্যু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।