Web Analytics

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের কোনো বিকল্প ছিল না। শনিবার অব বেঙ্গল কনফারেন্স শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও খতিয়ে দেখা হচ্ছে।

ত্রিবেদী বলেন, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার ছিল, তারা তা করেছে। শেখ হাসিনাকে বহনকারী বিমানটিকে ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই বলেও তিনি মন্তব্য করেন। ভারতীয় হাইকমিশনারের ভাষ্য অনুযায়ী, ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসেনি।

তিনি বলেন, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একটি সামরিক বিমানে করে ভারতে যান। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি একটি চলমান আইনি প্রক্রিয়া এবং এতে আদালত যুক্ত রয়েছে বলে জানান ত্রিবেদী। এ কারণে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা টাইমফ্রেম দেওয়া সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

03 Oct 26 1NOJOR.COM

হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া বিকল্প ছিল না বলে জানালেন ভারতীয় হাইকমিশনার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।