Web Analytics

খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বনদস্যু চক্র ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সংঘর্ষে সাকাত সরদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হন এবং আরও দুইজন আহত হন। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি পলাতক সদস্যদের গ্রেপ্তারে কোস্ট গার্ডের অভিযান সুন্দরবনের অভ্যন্তরে অব্যাহত রয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, সংঘর্ষে ডাকাত দলের তিন সদস্য আহত হন। গুলিবিদ্ধ সাকাত সরদার মারা যান এবং তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ইসমাইল বিশ্বাস কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গভীরে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

27 Jun 26 1NOJOR.COM

সুন্দরবনে কোস্ট গার্ড ও বনদস্যুদের বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।