Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত যানবাহনের প্রবেশ ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার প্রক্টর অফিস ও জনসংযোগ দপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তার প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে প্রবেশকারী যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে। আগামী ২০ নভেম্বরের পর প্রক্টর অফিসের নিরাপত্তা স্টিকার ছাড়া কোনো মোটরসাইকেল ক্যাম্পাসে প্রবেশ বা চলাচল করতে পারবে না।

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিং, খাবার সরবরাহ, অনলাইন শপিংয়ের ডেলিভারি এবং অন্যান্য সরকারি যানবাহন প্রবেশ করতে পারবে। অনুমতি থাকা সত্ত্বেও নিরাপত্তার স্বার্থে ব্যক্তি ও যানবাহনকে তল্লাশির মুখোমুখি হতে হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের নিজ নিজ মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার সংগ্রহ করতে হবে। অফিসপ্রধানের সুপারিশসহ প্রক্টরের কাছে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও এক কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি লাগবে। তথ্য যাচাই শেষে প্রক্টর অফিস স্টিকার দেবে।

14 Nov 26 1NOJOR.COM

ঢাবিতে বহিরাগত যান নিয়ন্ত্রণ, ২০ নভেম্বরের পর মোটরসাইকেলে নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।