Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সব পাঠ্যবই আগামী ৫ নভেম্বরের মধ্যে সরবরাহ শেষ করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলের বর্ণমালা প্রেস ও গ্লোবাল প্রিন্টিং ইকুইপমেন্ট পরিদর্শনের সময় তিনি এ নির্দেশ দেন। সেখানে তিনি মুদ্রণপ্রক্রিয়া, যন্ত্রপাতি, কাগজের গুণগত মান এবং বইয়ের ছাপার মান পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, পাঠ্যবই মুদ্রণের দায়িত্ব নেওয়া মানে নির্ধারিত মান ও স্পেসিফিকেশন পুরোপুরি মেনে কাজ শেষ করা। দরপত্রে অংশ নেওয়ার আগে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সক্ষমতা ও কারিগরি সীমাবদ্ধতা বিবেচনায় নিতে হবে। মেশিনের সক্ষমতা বা কারিগরি সীমাবদ্ধতার অজুহাতে বইয়ের মানের সঙ্গে আপস করা যাবে না। পরিদর্শনে কয়েকটি বইয়ে রঙের বিন্যাস ও অ্যালাইনমেন্টের অসঙ্গতি পাওয়ায় তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

প্রতিমন্ত্রী মুদ্রণকাজের মান নিয়ন্ত্রণ ও মাঠপর্যায়ের তদারকি আরও জোরদারের নির্দেশ দেন। তিনি বলেন, প্রতিটি বই নির্ধারিত মানদণ্ডে মুদ্রিত হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে এবং নিম্নমানের কাজ বা অবহেলা বরদাশত করা হবে না। আগামী বছর থেকে পুরোনো মেশিন ব্যবহার করে মুদ্রণকাজ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর কাজ দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

30 Oct 26 1NOJOR.COM

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।