Web Analytics

গাজীপুরের শিমুলতলীতে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় সিগারেটের দাম নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করায় এক ক্রেতা আপত্তি জানালে দোকানদার ও মেলা কর্তৃপক্ষের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্রেতাকে মারধর করা হলে খবরটি ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে মেলায় হামলা চালায়। এতে মেলার দোকান, লটারি প্যান্ডেল ও অফিসসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর হয়। হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হন। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

23 Nov 25 1NOJOR.COM

গাজীপুরে সিগারেটের দাম নিয়ে সংঘর্ষে বাণিজ্য মেলায় হামলায় আহত ২০ জন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।