Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের মর্যাদা ও সম্মান বৃদ্ধির জন্য সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। সোমবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৪০২ সাংবাদিকের সন্তানকে অনুদানের চেক বিতরণ করা হয়। স্বপন বলেন, সাংবাদিকদের সম্মান প্রদানে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, কিছু গণমাধ্যম তথ্য সরবরাহের পরিবর্তে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর কাজে লিপ্ত রয়েছে। জনগণ যেন সঠিক ও অবাধ তথ্যসেবা পায়, সে জন্য সরকার মনিটরিং ব্যবস্থার ওপর গুরুত্ব দেবে। তথ্যমন্ত্রী জানান, সাংবাদিক ও তাদের পরিবারের কল্যাণে মন্ত্রণালয় কাজ করবে এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হাসপাতাল বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তির উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ জানান, ৪০২ সাংবাদিক পরিবারের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে এবং প্রবীণ সাংবাদিকদের চিকিৎসা সুবিধা বাস্তবায়নের বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

24 Feb 26 1NOJOR.COM

সাংবাদিকদের মর্যাদা ও কল্যাণে নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।