পাবনার বেড়া উপজেলার যমুনা নদীতে তীব্র ভাঙনে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন উপকেন্দ্র ও সঞ্চালন লাইন ঝুঁকিতে পড়েছে। নতুন ভারেঙ্গা ও পুরান ভারেঙ্গা ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের বসতভিটা, ফসলি জমি এবং বিস্তীর্ণ জনপদের অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে নদীতীরের হাজার হাজার মানুষ নতুন করে আতঙ্কে রয়েছেন।
গত এক সপ্তাহে চরকল্যাণপুর, চর সিংহাসন, বক্তারপুর ও নেউলাইপাড়ায় শত শত বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও গাছপালা নদীতে চলে গেছে। মঙ্গলবার রাতে কল্যাণপুরের ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি পিলার নদীতে বিলীন হওয়ায় বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্য ২২ ঘণ্টা সরবরাহ বন্ধ রাখার পর বিদ্যুৎ স্বাভাবিক করা হয়।
লাইন টেকনিশিয়ান মো. আলাউদ্দিন বলেন, আকস্মিক ভাঙনে ট্রান্সফরমারসহ একটি খুঁটি নদীতে গেছে এবং উপকেন্দ্র থেকে নদীর দূরত্ব এখন ২৫০ মিটারের মধ্যে। বেড়া পাউবোর প্রকৌশলী মো. হায়দার আলী জানান, ভাঙনের তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং দ্রুত ভাঙনরোধের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
যমুনার ভাঙনে বেড়ার বিদ্যুৎ উপকেন্দ্র ঝুঁকিতে, পিলার বিলীনে সরবরাহ ব্যাহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।