Web Analytics

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে থাকা সব সামরিক বিকল্পই ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন আলজেরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হেনরি এনশার। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ইস্যুতে ট্রাম্প এখন এক জটিল অবস্থানে আছেন।

এনশার বলেন, ট্রাম্প যদি ইরানের ওপর ছোটখাটো হামলা চালান, তাহলে তিনি সমালোচনার মুখে পড়বেন এবং এতে ইরানি শাসনের ওপর কোনো প্রভাব পড়বে না। আর বড় ধরনের হামলা চালালে মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি বেড়ে যাবে এবং সেই হামলা সফল নাও হতে পারে। তার মতে, ট্রাম্পের সামরিক বিকল্পগুলো অত্যন্ত প্রতিকূল।

তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প হয়তো আশা করছেন উপসাগরীয় দেশগুলো তাকে ইরানের ওপর নতুন করে হামলা না চালানোর অনুরোধ করবে, কারণ তিনিও আসলে তা এড়াতে চান।

19 May 26 1NOJOR.COM

সাবেক মার্কিন কূটনীতিকের মতে, ইরান ইস্যুতে ট্রাম্পের সব সামরিক বিকল্পই ভয়াবহ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।