Web Analytics

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা সোমবার (২৭ এপ্রিল ২০২৬) উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সকাল থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী, বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশ নেন।

প্রশাসনের তথ্যমতে, দীর্ঘদিন ধরে বাজার এলাকার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে ও সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর বাজার ব্যবস্থাপনা কমিটিকে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে নিয়মিত তদারকির প্রয়োজনীয়তার কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

28 Apr 26 1NOJOR.COM

উখিয়ায় কুতুপালং বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।