Web Analytics

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সচিবকে মশার উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবী এইচ এম রাশদুল ইসলাম (রাশেদ) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রোববার ডাকযোগে নোটিশটি পাঠান। এতে বলা হয়েছে, সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে সংবিধানের অনুচ্ছেদ ১০২ অনুযায়ী রিট পিটিশনসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নোটিশে উল্লেখ করা হয়, ২০২৫ সালের সেপ্টেম্বরে আইনজীবী রাশদুল ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন এবং একই বছরের অক্টোবরে অ্যাডভোকেট জান্নাতি রেহানা (জয়া) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এতে বলা হয়, উত্তর সিটি করপোরেশন এলাকায় এডিস ও কিউলেক্স মশার বিস্তার অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে ডেঙ্গু, চিকনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ ব্যাপক আকার ধারণ করেছে, যা নাগরিকদের জীবন ও স্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি।

নোটিশে আরও বলা হয়, কর্তৃপক্ষের এই নিষ্ক্রিয়তা প্রশাসনিক ব্যর্থতা নয় বরং বিধিবদ্ধ দায়িত্বে গাফিলতি এবং নাগরিকদের মৌলিক অধিকারের লঙ্ঘন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

22 Feb 26 1NOJOR.COM

মশা নিয়ন্ত্রণে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে ডিএনসিসিকে লিগ্যাল নোটিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।