Web Analytics

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় বহিষ্কৃত উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোকারম হোসেন খোকা ও তাঁর ভাতিজা মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে পৃথক অভিযানে রাজধানীর মিরপুর থেকে খোকা এবং নেত্রকোনা থেকে রিয়াদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনে ঢোকার সময় জাহাঙ্গীর হামলার শিকার হন। পুলিশ ও মামলার এজাহার অনুযায়ী, ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা চাপাতি, কিরিচ, কুড়াল ও রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনেরা তাঁকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন মো. হেলাল নামে এক তরুণকে আটক করে পুলিশের কাছে দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল খোকাকে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছেন বলে পুলিশ জানায়। নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী তিনজনের নামসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন। এর আগে মহিন উদ্দিন ও মো. শাহিন আলম গ্রেপ্তার হন; অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

11 Oct 26 1NOJOR.COM

জাহাঙ্গীর হত্যা মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা খোকা ও তাঁর ভাতিজা গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।