মার্কিন সিনেট বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান আগ্রাসন বন্ধের প্রস্তাব নাকচ করেছে। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন, অ্যাডাম শিফ ও চাক শুমার উত্থাপিত এই প্রস্তাবে ৪৭ জন পক্ষে ও ৫২ জন বিপক্ষে ভোট দেন। এতে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার পথ সুগম হয়। প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো যুদ্ধে অংশ না নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা পুনর্ব্যক্ত করা হয়।
আলোচনায় ডেমোক্র্যাটরা অভিযোগ করেন, ট্রাম্প কংগ্রেসকে পাশ কাটিয়ে যুদ্ধের কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে অধিকাংশ রিপাবলিকান সিনেটর ট্রাম্পের পক্ষে অবস্থান নেন। প্রস্তাবের সমর্থকরা বলেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধে অংশ নিয়ে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতা অতিক্রম করেছেন। রিপাবলিকান সিনেটর র্যান্ড পল দলীয় অবস্থান ভেঙে প্রস্তাবের পক্ষে ভোট দেন এবং বলেন, কোনো বিতর্ক ও ভোট ছাড়া যুদ্ধে যাওয়া উচিত নয়।
পরদিন প্রতিনিধি পরিষদে একই প্রস্তাবের ওপর ভোটের কথা ছিল। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে, যার কারণ হিসেবে তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় চালুর অভিযোগ আনা হয়।
ইরানে ট্রাম্পের আগ্রাসন বন্ধের প্রস্তাব সিনেটে নাকচ, কংগ্রেসে তীব্র বিতর্ক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।