জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেছেন, ভারতে সাম্প্রদায়িক রাজনীতি এখন শুধু মুসলমানদের নয়, ইসলামকেও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। উত্তর প্রদেশ জমিয়তে উলামার আয়োজিত হিন্দু-মুসলিম ঐক্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘৃণার এই রাজনীতি দেশকে এমন এক সংকটে ফেলেছে, যার কোনো স্পষ্ট সমাধান দেখা যাচ্ছে না।
তিনি আহ্বান জানান, সব ধর্মের উদার ও মানবিক চিন্তার মানুষদের একত্রিত হয়ে সাম্প্রদায়িকতা ও বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দিল্লির আলেম আবদুল আজিজ মুহাদ্দিস দেহলভীর আহ্বানেই ১৮৩২ ও ১৮৫৭ সালের বিদ্রোহের প্রেরণা এসেছিল। মাদানি স্পষ্ট করেন, জমিয়তে উলামায়ে হিন্দ একটি ধর্মীয় সংগঠন, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং এটি দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রীতির জন্য কাজ করছে।
তিনি সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং রামপুরের মাওলানা মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় ভেঙে ফেলার পরিকল্পনা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করতে পারে বলে সতর্ক করেন।
ভারতে বাড়তে থাকা সাম্প্রদায়িক ঘৃণার বিরুদ্ধে ঐক্যের আহ্বান মাওলানা মাদানির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।