Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি বাস উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় বাসটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে এবং সকাল সাড়ে ১১টার দিকে বাসটি উদ্ধার করা হয়।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত এসবি পরিবহনের বাসটিতে কোনো যাত্রী ছিল না, কেবল চালক, তার সহকারী ও সুপারভাইজার ছিলেন। তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

এর আগে গত ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী একটি বাস নদীতে পড়ে ২৬ জনের মৃত্যু হয়েছিল।

05 Jun 26 1NOJOR.COM

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।