Web Analytics

সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সময়ে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে জানানো তথ্য অনুযায়ী, এই উদ্যোগ কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে, কৃষি উৎপাদন বৃদ্ধি করবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। পাশাপাশি ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে।

সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এই কর্মসূচি আগামী পাঁচ বছরে পানি সম্পদ ব্যবস্থাপনা ও গ্রামীণ উন্নয়নকে আরও শক্তিশালী করবে।

13 Mar 26 1NOJOR.COM

১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।