Web Analytics

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ভোট গণনায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জগতবের, জোংড়া, শ্রীরামপুর ইউনিয়ন ও পাটগ্রাম পৌরসভার বিভিন্ন কেন্দ্রে গুরুতর অনিয়ম হয়েছে। বিকাল সাড়ে ৫টার পর থেকে একাধিক কেন্দ্রে ফলাফল প্রদানে গড়িমসি ও গণনায় কারসাজির অভিযোগও করেন তিনি। ঘোষিত ফলাফলের সঙ্গে প্রিজাইডিং অফিসারের গণনাপত্রের অসঙ্গতি এবং ব্যালটের পূর্ণ হিসাব প্রতিফলিত না হওয়ার বিষয়েও সন্দেহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে একটি বাতিল ভোটও না থাকা অস্বাভাবিক এবং এটি পরিকল্পিত কারসাজির অংশ হতে পারে। কিছু প্রিজাইডিং অফিসারের পক্ষপাতমূলক আচরণ ও ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন। আনোয়ারুল ইসলাম রাজু জানান, নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদনসহ ১৩৭টি কেন্দ্রের গণনা সিটের ফটোকপি জমা দেওয়া হয়েছে এবং হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ভোট পুনর্গণনার অনুরোধ জানানো হয়েছে।

তিনি দাবি করেন, পুনর্গণনা হলে প্রকৃত ফলাফল পরিবর্তিত হবে। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

14 Feb 26 1NOJOR.COM

লালমনিরহাট-১ আসনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ, ১৩৭ কেন্দ্রে পুনর্গণনার দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।