Web Analytics

রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের মধ্যেই শনিবার দিবাগত রাতে সেন্ট পিটার্সবার্গের একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনালে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলাকে চলতি বছরের অন্যতম বড় হামলা বলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দিবাগত রাতে বিভিন্ন অঞ্চলে উড়ে আসা ইউক্রেনের ১ হাজার ১৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সেন্ট পিটার্সবার্গের ওই তেল টার্মিনাল বছরে ১ কোটি ২৫ লাখ টন পর্যন্ত তেল প্রক্রিয়াজাত করতে পারে। হামলায় ব্যবহৃত ড্রোন প্রস্তুতকারী ইউক্রেনীয় প্রতিষ্ঠান ফায়ার পয়েন্ট বলেছে, হামলার পর টার্মিনাল এলাকায় আগুন লাগে। রুশ ই-কমার্স প্রতিষ্ঠান ওজোনও জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে তাদের একটি পণ্য সরবরাহকেন্দ্রে হামলা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন এবং কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লেও কিয়েভ রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, আগের ২৪ ঘণ্টায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ১১ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন; ওদেসা অঞ্চলের জ্বালানি অবকাঠামোও বড় হামলার শিকার হয়েছে।

19 Oct 26 1NOJOR.COM

ইউক্রেনের ড্রোন হামলায় সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে আগুনের দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।