Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বর্তমান সরকারের আমলে চাঁদাবাজি, মাস্তানি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে। শনিবার ২৯ আগস্ট বিকেল ৪টায় তেরখাদার নতুন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, যেসব অভিযোগে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা হয়েছিল, বর্তমান সরকারও প্রায় একই পথে এগোচ্ছে।

পরওয়ার বলেন, মানুষ দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিল এবং ভিন্নমতের ওপর দমন-পীড়ন, সন্ত্রাস, চাঁদাবাজি, অর্থ পাচার ও অন্যায় জেল-জুলুম বন্ধের প্রত্যাশা করেছিল। নির্বাচনের পর দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ছয় মাস কম সময় নয়। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীর তালিকা তৈরিতে দলীয়করণের অভিযোগ করে তিনি দাবি করেন, বিএনপির বাইরে অন্য দলের মানুষের নাম রাখা হচ্ছে না।

খুলনার রূপসায় ঘরে ঘরে সন্ত্রাস ও মাস্তানি বেড়েছে এবং অস্ত্র নিয়ে সংঘাত চলছে বলেও দাবি করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, নয় মাসে ৭২টি বৈঠকের মাধ্যমে ৮৪টি সংস্কারে ঐকমত্য হয়েছিল। সমাবেশ শেষে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান।

29 Aug 26 1NOJOR.COM

বর্তমান সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি ও দলীয়করণের অভিযোগ গোলাম পরওয়ারের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।