Web Analytics

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার এক নম্বর আসামি এনামুল হক সুজনকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করায় সংগঠনে বিরোধ দেখা দিয়েছে। ৩০ এপ্রিল ঘোষিত আট সদস্যের আংশিক কমিটির ছয়জন নেতা এই নিয়োগের প্রতিবাদে পদত্যাগ করেছেন। সভাপতি মোস্তফা কামাল বাদল ও সাধারণ সম্পাদক সুজন ছাড়া বাকিরা পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহসভাপতি মো. সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল ও দপ্তর সম্পাদক ডালিম মজুমদার। পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর স্বাক্ষরে কমিটি অনুমোদিত হয়।

সুজন দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য মামলায় জড়ানো হয়েছে। পৌর যুবদল নেতারা জানিয়েছেন, তারা মামলার বিষয়টি জানতেন না এবং বিস্তারিত খোঁজ নিয়ে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

03 May 26 1NOJOR.COM

খালেদা জিয়া গাড়িবহর হামলার আসামিকে কমিটিতে রাখায় ফেনী যুবদলে ছয় নেতার পদত্যাগ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।