Web Analytics

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অপারেশন ও মেইনটেন্যান্স পরিচালনার জন্য জাপানি প্রতিষ্ঠান সাব ওর্য়াকিং গ্রুপ মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদরদপ্তরে প্রস্তাব জমা দিয়েছে। প্রতিষ্ঠানের পক্ষে মাসাহিরু হিরাই বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি দেন। অনুষ্ঠানে বেবিচকের অন্যান্য সদস্য ও জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি কারিগরি ও আর্থিক প্রস্তাবসংবলিত পৃথক নথি জমা দিয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত আরএফপি মূল্যায়ন কমিটি নির্ধারিত পদ্ধতিতে নথিগুলো মূল্যায়ন করবে। কমিটিতে বেবিচক, অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পিপিপি কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

মূল্যায়নের অংশ হিসেবে আগে কারিগরি প্রস্তাব এবং পরে আর্থিক প্রস্তাব পর্যালোচনা করা হবে। মূল্যায়ন শেষে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতা কার্যক্রম চলবে। আলোচনা সফল হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তির তারিখ চূড়ান্ত করা হবে। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা ও দক্ষ পরিচালনার মাধ্যমে দেশের বিমান খাতকে শক্তিশালী করতে তৃতীয় টার্মিনালকে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে।

26 Aug 26 1NOJOR.COM

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।