ইসরাইলের ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরব ভোটারদের লক্ষ্য করে বৈধতা হরণের প্রচারণা চালানোর অভিযোগ করেছেন। দ্য গার্ডিয়ানের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়, গোলানের দাবি, গণতান্ত্রিক নির্বাচনে বড় পরাজয়ের পরও নেতানিয়াহু জনগণের রায় মেনে নিতে অস্বীকার করছেন এবং ফলাফল নিয়ে প্রশ্ন তুলছেন।
নেতানিয়াহুর লিকুদ পার্টি প্রমাণ ছাড়াই অভিযোগ করেছে যে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে। দলটি এ অভিযোগ তদন্তে পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রতি আহ্বান জানিয়েছে। এক্সে দেওয়া পোস্টে গোলান বলেন, নেতানিয়াহু বিশেষ করে আরব জনগোষ্ঠীকে লক্ষ্য করে কুৎসিত বৈধতা হরণের প্রচারণার মাধ্যমে নির্বাচনের ফল প্রশ্নবিদ্ধ করতে চাইছেন।
গোলান বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রকৃত সন্দেহ থাকলে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এদিকে, এপির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তদন্তে শিন বেতকে অনুরোধ করেছে। বুধবারের এক চিঠিতে ইসরাইলের স্বার্থবিরোধী বিদেশি পক্ষের অর্থায়নের অভিযোগ তোলা হলেও বিস্তারিত, সত্যতা যাচাই বা অভিযোগের উৎস জানানো হয়নি। ৪ নভেম্বর ফল আনুষ্ঠানিক অনুমোদনের সময়সীমার আগে এক সপ্তাহের মধ্যে তদন্তের ফল দিতে বলা হয়েছে।
গোলানের অভিযোগ, নির্বাচনের ফল প্রশ্নবিদ্ধ করতে আরব ভোটারদের নিশানা করছেন নেতানিয়াহু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।