Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু করেনি এবং দেশের বিরুদ্ধে আগ্রাসনের মোকাবিলা করা তেহরানের বৈধ অধিকার। এক্স-এ দেওয়া বার্তায় তিনি বলেন, আমেরিকান ঘাঁটি ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ব্যাহত করার চেষ্টা বন্ধ করতে হবে। তিনি জানান, এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

পেজেশকিয়ান বলেন, জায়নিস্ট–আমেরিকান আগ্রাসন উপেক্ষা করে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনা সম্ভব নয় এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরান নিপীড়কদের কাছে হার মানবে না। তিনি আশা প্রকাশ করেন, বৈশ্বিক সম্প্রদায় এই আগ্রাসনের নিন্দা জানাবে এবং আক্রমণকারীদের আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করবে। ভুল তথ্যের ভিত্তিতে যুদ্ধ শুরু করাকে তিনি “২১ শতকে মধ্যযুগীয় কর্মকাণ্ড” বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ করার কথা তখনই অর্থপূর্ণ হবে, যখন নিশ্চিত করা যাবে যে ভবিষ্যতে ইরানে আর কোনো হামলা হবে না।

17 Mar 26 1NOJOR.COM

ইরানের প্রেসিডেন্টের ঘোষণা, নিপীড়কদের কাছে হার মানবে না তেহরান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।